ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

কারিগরি শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য হালনাগাদের সময় বাড়ল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:১১:২৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • ২০১ বার দেখা হয়েছে

কারিগরিতে ২০২৫-২৬ অর্থবছরের উপবৃত্তি কার্যক্রমের আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি ও হালনাগাদের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

রোববার (১০ মে) অধিদপ্তরের উপবৃত্তি সেল থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএমটি), এসএসসি (ভোকেশনাল) অথবা দাখিল (ভোকেশনাল) এবং নিম্ন মাধ্যমিক (ভোকেশনাল) পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়ার জন্য নতুন শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি ও বিদ্যমান শিক্ষার্থীদের তথ্য হালনাগাদের নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান কাজ শেষ করতে না পারায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপবৃত্তি বিষয়ক কেন্দ্রীয় কমিটির ৭ মে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী, নতুন শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি এবং বিদ্যমান শিক্ষার্থীদের তথ্য হালনাগাদের সময় ১০ মে থেকে আগামী ১৪ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

এছাড়া আঞ্চলিক পরিচালকের কার্যালয় থেকে যাচাই-বাছাই শেষে DTE Stipend MIS-এর মাধ্যমে কারিগরি শিক্ষা অধিদপ্তরে শিক্ষার্থীদের তথ্য পাঠানোর শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ মে পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে দেশের সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, বিএমটি শিক্ষাক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান এবং ভোকেশনাল স্কুলগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৫ জেলে জীবিত উদ্ধার

কারিগরি শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য হালনাগাদের সময় বাড়ল

প্রকাশিত : ০৩:১১:২৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬