ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

দশমিনায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৩৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ১০৩ বার দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১১ মে) দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মাছুয়াখালী গ্রামের মল্লিক বাড়ির পিছনে বাগান থেকে তাকে আটক করা হয়।

আটক বাবলু মিয়া (৪৫) ওই গ্রামের বাসিন্দা।জানা যায়, গোপন সুত্রে গাঁজা ক্রয়-বিক্রয়ের প্রস্তুতির খবর পেয়ে দশমিনা থানার এসআই শাহাবুদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ওই বাগানে অভিযান চালিয়ে বাবলুকে আটক করে। এ সময় স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে তার দেহ তল্লাশী করে তার কাছ থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা জব্দ করে পুলিশ।

দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, আটক ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটা থেকে পায়রা পর্যন্ত ৩০ কিলোমিটারজুড়ে গণমানববন্ধন ৬ লেন সড়কসহ নানা দাবিতে দক্ষিণাঞ্চলের জন স্রোত

দশমিনায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত : ০৮:৩৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬