ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

যুবদল নেতাসহ সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামি গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:৪১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে
বরিশাল প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় যুবদল নেতাসহ সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি বানারীপাড়া পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম ফকির ও চেকজালিয়াতি মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি মো. নুর হোসেন হাওলাদার।
সোমবার (১১মে) দিবাগত রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বানারীপাড়া থানার সহকারি উপ-পরিদর্শক মো. মাহফুজ জানিয়েছেন, উপজেলার কুন্দিহার গ্রামের বাড়ি থেকে চেকজালিয়াতি মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি নুর হোসেন হাওলাদার এবং পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাড়ি থেকে মাদক মামলায় পাঁচ বছরের দন্ডিত আসামি যুবদল নেতা সিরাজুল ইসলাম সিরাজ ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে।
বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান বলেন, সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করে  মঙ্গলবার (১২ মে) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
জনপ্রিয় সংবাদ

যুবদল নেতাসহ সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামি গ্রেপ্তার

প্রকাশিত : ১২:৪১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬