ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:৪৫:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৮ ঘণ্টা দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার (১২ মে) এক বার্তায় এ তথ্য জানায় ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।

বার্তায় বলা হয়, জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের স্বার্থে আগামী বুধবার (১৩ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঝিলমিল-১ উপকেন্দ্রের হাবিবনগর ফিডারের আওতাধীন হাবিবনগর, শুভাঢ্যা উত্তরপাড়া, বেগুনবাড়ী (আংশিক), দারুসসালাম, চানমিয়া মসজিদ এলাকা, দেওয়ানবাড়ী এলাকা, নোমানিয়া মাদ্রাসা এলাকা, ইকবাল নগর ও গোলামবাজার মহিলা মাদরাসা এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

উল্লেখ্য, হাবিবনগর ফিডারটির বর্তমান পিক লোড প্রায় চার মেগাওয়াট, যা স্বাভাবিকের তুলনায় অধিক। গ্রাহকদের আরও মানসম্মত, স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ফিডারটির লোড বিভাজনের মাধ্যমে নতুন ফিডার নির্মাণ কাজ বাস্তবায়ন করা হবে। এর ফলে সিস্টেম লস হ্রাস পাবে এবং ভবিষ্যতে গ্রাহকরা আরও উন্নত সেবা উপভোগ করবেন।

জনপ্রিয় সংবাদ

বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

প্রকাশিত : ১২:৪৫:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬