ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

পয়সা কারামাতিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ার অনুষ্ঠান

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:২৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

গতকাল বুধবার দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঐতিহ্যবাহী পয়সা কারামাতিয়া আলিম মাদ্রাসার চলতি বছরের আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি মো. শাহিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদদীন ও প্রধান আলোচক ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু জাফর খান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাদ্রাসার শিক্ষার্থী আব্দুল্লাহ সামী। বিশেষ মেহমান হিসেবে উপস্হিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর অধ্যাপক ড. নাসিরউদ্দিন, মাদ্রাসার সাবেক সভাপতি আলহাজ্ব খলিল সিকদার, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক আলহাজ্ব শামসুল হক, বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী হাজী মোঃ সামসুল হক বেপারী, খিদিরপাড়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি মোকশেদ আলী, পয়শা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আবুল কাশেম খান, ঢাকার সদরঘাট বস্ত্র ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব বিল্লাল হোসেন হাওলাদার, বৌলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক শিকদার, পয়শা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি নূর হোসেন মোল্লা সাধু, সিনিয়র সহ-সভাপতি ঢালী মনিরুজ্জামান, ঢাকার বিক্রমপুর গার্ডেন সিটি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. আনোয়ার হোসেন মোল্লা প্রমুখ।

বক্তারা ঐতিহ্যবাহী মাদ্রাসাটির সাফল্য কামনা করে আলিম থেকে ফাজিল ক্লাস পর্যন্ত চালুর তাগিদ দেন। তাঁরা মাদ্রাসার ইতিহাস শুনে, স্থাপনা ও পরিবেশ দেখে ও পরীক্ষার ফলাফল জেনে সন্তোষ প্রকাশ করেন।

জনপ্রিয় সংবাদ

পয়সা কারামাতিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ার অনুষ্ঠান

প্রকাশিত : ১২:২৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬