বাকেরগঞ্জ প্রতিনিধি: অদ্য ১৪.০৫.২০২৬ ইং তারিখে বাকেরগঞ্জ উপজেলায় আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে কুরবানিকে সামনে রেখে গবাদিপশুর খাদ্যে ও গবাদিপশুর শরীরে স্টেরয়েডজাতীয় ওষুধের ব্যবহার বন্ধ, জনসচেতনতা বৃদ্ধি এবং ভেটেরিনারি ডাক্তারের প্রেসক্রিপশন ব্যতীত রাসায়নিক হরমোন ও স্টেরয়েড বিক্রয় বন্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব তন্ময় হালদার এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ও ভেটেরিনারি সার্জন, বাকেরগঞ্জ, বরিশাল।

অভিযান চলাকালে মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ এর আওতায় মেডিসিন ও ফিডের দোকানে অভিযান পরিচালনা করে মোট ৩ জনকে ২৫০০০/- টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
উপজেলা প্রশাসন( ভূমি) তন্ময় হালদার জানান
জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ মাংস নিশ্চিতকরণে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেস্ক রিপোর্ট 





















