ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

কালিয়াকৈরে কৃষি ব্যাংকের ম্যানেজারকে অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:৩৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

কালিয়াকৈর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সদর বাজার কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক আব্দুস সবুরকে অপহরণ করে এক লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

পরে তাকে চন্দ্রা-নবীনগর সড়কের কবিরপুর এলাকায় চলন্ত মাইক্রোবাস থেকে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেল সাড়ে ৫টার দিকে কালিয়াকৈর বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুস সবুর বগুড়া জেলার সোলাইমন আলীর ছেলে। তিনি বর্তমানে কালিয়াকৈর সদর বাজার কৃষি ব্যাংক শাখার ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন।

ব্যাংক সূত্রে জানা যায়, বিকেলে আব্দুস সবুর বগুড়াগামী পরিবহনের জন্য ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস এলাকায় অপেক্ষা করছিলেন। এ সময় একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে ফেলে জোরপূর্বক গাড়িতে তুলে নেয় দুর্বৃত্তরা।

পরে মাইক্রোবাসের ভেতরে প্রায় ৩ থেকে ৪ ঘণ্টা ধরে তাকে মারধর করা হয়, মোবাইল ফোনের মাধ্যমে তার কাছ থেকে এক লাখ টাকা আদায় করা হয় বলে অভিযোগ রয়েছে।

রাত আনুমানিক ১০টার দিকে চন্দ্রা-নবীনগর মহাসড়কের কবিরপুর এলাকায় তাকে গাড়ি থেকে ফেলে দিয়ে পালিয়ে যায় অপহরণকারীরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে, অপহরণকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

জনপ্রিয় সংবাদ

আমিরাত ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালো

কালিয়াকৈরে কৃষি ব্যাংকের ম্যানেজারকে অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ

প্রকাশিত : ০২:৩৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬