ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

জনগণের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় করতে হবে: এমপি হেলাল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:০২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

খুলনা প্রতিনিধি: খুলনা-৪ আসনের সংসদ সদস্য, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন আজীবন কৃষক, শ্রমিক ও খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছেন, তেমনি তাঁর সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান আজ কৃষকের মুখে হাসি ফোটাতে, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে এবং একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কৃষক বাঁচলে বাঁচে একটি দেশ। কৃষকের ঘরে সমৃদ্ধি ফিরলে দেশের অর্থনীতির চাকা আরও গতিশীল হবে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে এবং উন্নয়নের অগ্রযাত্রা আরও বেগবান হবে। সেই লক্ষ্য থেকেই বিএনপি সরকার কৃষকদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ন্যায্যমূল্যে ধান ক্রয়ের যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির সবচেয়ে বড় বাধা হচ্ছে দুর্নীতি। তাই দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারলে উন্নয়নের সুফল সাধারণ মানুষের ঘরে পৌঁছাবে না। জনগণের উন্নয়নের কাজের প্রতিটি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কোনোভাবেই সরকারি অর্থ লুটপাট বা আত্মসাৎ হতে দেওয়া যাবে না। জনগণের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় করতে হবে এটাই বিএনপি সরকারের অঙ্গীকার।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক, মানবিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। দেশের প্রতিটি স্তর থেকে দুর্নীতি নির্মূল করে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়াই হবে বিএনপি সরকারের মূল লক্ষ্য।

তিনি গতকাল ১৬ মে সকালে রূপসা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে রূপসা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আয়োজিত ২০২৫-২৬ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে শুকনা খাবার, ঢেউটিন ও গৃহনির্মাণ অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা আব্দুল করিম। সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন রূপসা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহানউদ্দিন। এসময় এমপি আজিজুল বারী হেলাল মোট ১১ টি পরিবার ও ১ টি প্রতিষ্ঠানের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ এবং ৯৮ জনের মাঝে শুকনা খাবার বিতরণ করেন। এরপর তিনি রূপসা উপজেলা খাদ্য অধিদপ্তর কর্তৃক অব্যন্তরীন ধান সংগ্রহ অভিযান ২০২৬ এর উদ্ধোধন করেন। রূপসা উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা। স্বাগত বক্তৃতা করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান। উদ্বোধনীর মাধ্যমে রূপসা উপজেলার মোট ৬৬১ মেট্রিক টন ধান কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হবে। পরবর্তীতে এমপি আজিজুল বারী হেলাল বিকালে ঘাটভোগ ইউনিয়নের ডোবা উত্তর পাড়া এলাকায় মহাৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

ত্রান সামগ্রী ও ধান সংগ্রহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা,খাদ্য গুদাম ইনচার্জ মোঃ সেলিম, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, দিঘলিয়া উপজেলা বিএনপির আহবায়ক সাইফুর রহমান মিন্টু, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আতাউর রহমান রুনু, রূপসা উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা বিএনপির সদস্য আরিফুর রহমান আরিফ, আছাফুর রহমান, জেলা কৃষকদলের সাধারন সম্পাদক শেখ মোঃ আবু সাঈদ, জেলা মহিলাদলের সিনিয়র সহ-সভাপতি শাহানাজ ইসলাম, রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম গোলদার, হুমায়ূন কবীর, ইউনিয়ন বিএনপি নেতা খান আনোয়ার হোসেন, মহিউদ্দিন মিন্টু, আজিজুর রহমান, দিদারুল ইসলাম, মিকাইল বিশ্বাস,ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল ইসলাম বিশ্বাস,আজিজুল ইসলাম নন্দু, ইলিয়াজ হোসেন, যুব মহিলাদল নেত্রী শারমিন আক্তার আঁখি,কৃষক সেলিম সরদার, ওমর ফারুক, কৃষকদল নেতা শাহ আলম ভূইয়া, খন্দকার শরিফুল ইসলাম, সাইফুল ইসলাম পাইক, মোল্যা দুরুল হুদা, কামরুল ইসলাম কচি, ফিরোজ মাহমুদ, আরিফ মোল্যা, শামীম হাসান, মাসুদ খান, মুন্না সরদার, সাবেক ছাত্রনেতা খান আলিম হাসান,ফরহাদ হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা রেজাউল ইসলাম রেজা, নয়ন মোড়ল, জহিরুল হক শারাদ, তরিকুল ইসলাম রিপন, মহিতোষ ভট্টাচার্য, এসএম আবু সাঈদ, সাজ্জাদ সরদার, কামরুজ্জামান নান্টু, জাহাঙ্গীর হালদার, আকতার শেখ, জাহিদ হোসেন, নাঈম আহম্মেদ, খান ওলিয়ার রহমান, আবু দাউদ দানিশ, মনিশংকর রায়,ওমর ফারুক, শামীম মোল্যা প্রমূখ।

ম্যানসিটি এফএ কাপ জিতে ট্রেবলের আশা বাঁচিয়ে রাখল

জনগণের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় করতে হবে: এমপি হেলাল

প্রকাশিত : ১১:০২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬