ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:২৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ৪৯ বার দেখা হয়েছে

কালিয়াকৈর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সোমবার (১৯ মে) বিকেলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন।

নিহত ব্যক্তি হলেন, টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার কুড়িপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মো: আলী হোসেন (৩৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দ্রুতগতিতে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশার ওপর উঠে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং অটোরিকশার এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ধীরগতি হয়ে পরে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। ঘাতক ট্রাকটি অটোরিকশাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, ট্রাকটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শ্রীফলতলী এলাকায় একটি ট্রাক অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘাতক ট্রাকটি আটক করার চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয় সংবাদ

এআই সমন্বিত গবেষণা কার্যক্রমের উদ্বোধন

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশিত : ০৮:২৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬