ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

আপনারা যা দেখলেন, আমিও তাই দেখলাম : প্রতিমন্ত্রী রাজীব আহসান

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৫১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ৫২ বার দেখা হয়েছে
বরিশাল প্রতিনিধি  : আপনারা যা দেখলেন, আমিও তাই দেখলাম। এ ধরনের অভিযান চলবে এমন হুশিয়ারী দিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান।
মঙ্গলবার (১৯ মে ) সকালের দিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই বরিশালের বিভিন্ন সরকারি দপ্তরে আকস্মিক পরিদর্শনে যান তিনি। পরে তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ বরিশাল দপ্তরে যান।
পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী দেখতে পান, দপ্তরে কোনো কর্মকর্তা উপস্থিত নেই। তবে কয়েকজন কর্মচারী দায়িত্ব পালন করছিলেন। কর্মকর্তাদের অনুপস্থিতিতে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং দপ্তরের সার্বিক কার্যক্রম ও উপস্থিতি বিষয়ে খোঁজখবর নেন।
দপ্তরের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন তিনি এবং উপস্থিতি সংক্রান্ত তথ্য নথিভুক্ত করেন। এ সময় সরকারি সেবা কার্যক্রমে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তোলেন প্রতিমন্ত্রী।
পরিদর্শন শেষে সাংবাদিকদের  রাজীব আহসান জানান,আপনারা যা দেখলেন, আমিও তাই দেখলাম। এ ধরনের অভিযান চলবে। সরকারি দপ্তরে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আকস্মিক পরিদর্শন নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।
পরিদর্শন শেষে তিনি স্পিডবোটে করে মেহেন্দীগঞ্জের উদ্দেশে রওনা দেন।
জনপ্রিয় সংবাদ

এআই সমন্বিত গবেষণা কার্যক্রমের উদ্বোধন

আপনারা যা দেখলেন, আমিও তাই দেখলাম : প্রতিমন্ত্রী রাজীব আহসান

প্রকাশিত : ০৯:৫১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬