ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

পানছড়িতে অনুষ্ঠিত হলো পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:২৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে
পানছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় কৃষকদের দক্ষতা বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আধুনিক কৃষি ব্যবস্থার সম্প্রসারণে দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কংগ্রেসের আয়োজন করে পানছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার অতিরিক্ত উপ-পরিচালক আহসানুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা আবদুস সালাম, পানছড়ি থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী এবং পানছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার।
পানছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ইব্রাহিম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, কৃষি কর্মকর্তা এবং পার্টনার ফিল্ড স্কুলের কৃষক-কৃষাণী প্রতিনিধিরা অংশ নেন।
বক্তারা বলেন, দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতির টেকসই উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে ‘পার্টনার’ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাঠ পর্যায়ে ফিল্ড স্কুলের মাধ্যমে কৃষকরা আধুনিক ও বৈজ্ঞানিক কৃষি পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে জ্ঞান অর্জনের সুযোগ পাচ্ছেন।
তারা আরও বলেন, এই উদ্যোগের মাধ্যমে পাহাড়ি অঞ্চলে আধুনিক কৃষির বিস্তার ঘটবে এবং কৃষকরা অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী হয়ে উঠবেন। নিরাপদ খাদ্য উৎপাদন ও কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আরও সক্রিয় হওয়ার আহ্বানও জানান বক্তারা।

দাউদকান্দিতে তিনদিন ব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন

পানছড়িতে অনুষ্ঠিত হলো পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস

প্রকাশিত : ১০:২৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬