ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

খুলনায় জোড়াগেট কোরবানির পশুর হাটের উদ্বোধন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:২৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

খুলনা প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খুলনা নগরীর জোড়াগেট সংলগ্ন ঐতিহ্যবাহী কোরবানির পশুর হাট-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টায় খালিশপুর থানাধীন জোড়াগেট বাজার চত্বরে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই হাটের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ নজরুল ইসলাম মঞ্জু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স ও অতিরিক্ত দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম সেবা, পিপিএম (বার)।

উদ্বোধনী বক্তব্যে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান ক্রেতা-বিক্রেতাদের সার্বিক নিরাপত্তার বিষয়টি পুনর্ব্যক্ত করে বলেন, “কোরবানির পশুর হাটে আগত সবার নিরাপত্তা নিশ্চিতে পুরো হাট এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এই ক্যামেরাগুলো ২৪ ঘণ্টা খুলনা মেট্রোপলিটন পুলিশের নিখুঁত তত্ত্বাবধানে মনিটরিং করা হবে। পাশাপাশি চুরি, ছিনতাই, হয়রানি ও প্রতারণা প্রতিরোধে হাটে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে।”
তিনি হাটে আগত সাধারণ মানুষকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান এবং যেকোনো প্রয়োজনে নিকটস্থ পুলিশ সদস্য কিংবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ যোগাযোগ করার পরামর্শ দেন। বিশেষ করে বর্তমান সময়ে অনলাইনে পশু ক্রয়ের ক্ষেত্রে প্রতারণা এড়াতে সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের তাগিদ দেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ রেজাউর রহমান, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায়সহ খুলনা সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনের পরপরই জোড়াগেট পশুর হাটে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে কোরবানির পশু কেনাবেচা। প্রশাসনের পক্ষ থেকে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে কেনাবেচা সম্পন্ন করার জন্য শতভাগ আশ্বাস প্রদান করা হয়েছে।

খুলনায় জোড়াগেট কোরবানির পশুর হাটের উদ্বোধন

প্রকাশিত : ০৭:২৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬