ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

বরগুনায় নবাগত আইনজীবীদের সংবর্ধনা দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:২৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ৫৩ বার দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি: বরগুনায় নবাগত আইনজীবীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে এবং জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। আইনজীবী সমিতির মিলনায়তনে বরগুনা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক অ্যাডভোকেট মজিবুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট আবদুল ওয়াশী মতিনের সঞ্চালনায় এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ৩০ জন নবাগত আইনজীবীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় নবাগত আইনজীবীদের বরণ করে নিয়ে তাদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন, বরগুনা জেলা বারের আহ্বায়ক ও জজ আদালতের পিপি অ্যাডভোকেট আলহাজ্ব নুরুল আমীন, জিপি অ্যাডভোকেট আব্দুল মজিদ তালুকদার, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের পিপি অ্যাডভোকেট রঞ্জু আরা শিপু,প্রবীণ আইনজীবী নজরুল হামিদ এবং অ্যাডভোকেট সেলিম হোসেন-সহ অন্যান্য আইনজীবী বৃন্দ। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরগুনা জেলা কমিটির আয়োজনে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

জনপ্রিয় সংবাদ

গাইবান্ধায় নদীগর্ভে বিলীন শতাধিক বসতভিটা

বরগুনায় নবাগত আইনজীবীদের সংবর্ধনা দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম

প্রকাশিত : ০৮:২৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬