কালিয়াকৈর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে পবিত্র ঈদুল আযহা ২০২৬ ইং উপলক্ষে মহাসড়কে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মে) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার হাইটেক সিটি সংলগ্ন খাড়া জোড়া এলাকায় এসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন মন্ত্রণালয় ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম (এমপি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন এবং মহাসড়ক বিভাগীয় মাননীয় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ (এমপি), পাবনা জেলার মাননীয় সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস (এমপি), গাজীপুর ১ আসনের মাননীয় সংসদ সদস্য মজিবুর রহমান (এমপি)।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ডঃ মোহাম্মদ জিয়াউল হক, বি আর টিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, বি আর টি এ চেয়ারম্যান হাবিবুর রহমান, গাজীপুর জেলার পুলিশ সুপার শরিফ উদ্দিন, গাজীপুর জেলার হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ রহমতউল্লাহ, বাংলাদেশ সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর খান।
এ সময় সাধারণ জনতা ,পরিবহনের মালিক, শ্রমিক এবং স্থানীয় সচেতন মহল উপস্থিত থেকে সড়কের শৃঙ্খলা এবং দুর্ঘটনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করেন।

ডেস্ক রিপোর্ট 






















