ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬

ট্রেন লাইনচ্যুত হয়ে সিলেটের সাথে রেলযোগাযোগ বন্ধ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:৪৬:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর একটি তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এর ফলে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামসহ সারা দেশের রেলযোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
শুক্রবার (২৯ই মে) বিকেল সাড়ে ৩টার দিকে ভানুগাছ ও শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থান লাউয়াছড়া বনের ভেতরের অংশে এই দুর্ঘটনাটি ঘটে।রেলওয়ে সূত্র জানিয়েছে, সিলেট থেকে আখাউড়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া তেলবাহী খালি ওয়াগনের একটি বগি বনের ভেতরে লাইনচ্যুত হয়।
এতে লাইনের ক্ষতি হওয়ায় এই রুটে চলাচলকারী অন্যান্য ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করে রেললাইন পুনরায় সচল করার জন্য ইতিমধ্যে ‍‍`হাইড্রোলিক টুলভ্যান দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শমশেরনগর রেলওয়ে স্টেশনে মাস্টার রজত কুমার রায় জানান, ট্রেনটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও হাইড্রোলিক টুলভ্যান নিয়ে আসা হচ্ছে। উদ্ধারকাজ শেষ হলে দ্রুতই আবার সারা দেশের সঙ্গে সিলেটের রেলযোগাযোগ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন।
জনপ্রিয় সংবাদ

বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার চামড়া পাচার ঠেকাতে

ট্রেন লাইনচ্যুত হয়ে সিলেটের সাথে রেলযোগাযোগ বন্ধ

প্রকাশিত : ০২:৪৬:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬