ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

দোষী সাব্যস্ত হওয়া প্রসঙ্গে যা বললেন ম্যানসিটির ক্লাব চেয়ারম্যান

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:০৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

প্রিমিয়ার লিগের সঙ্গে ক্লাবের চলমান আইনি লড়াই নিয়ে ম্যানচেস্টার সিটি চেয়ারম্যান খালদুন আল মুবারাক বলেছেন, ‘কোনো কিছুই বদলায়নি।’ তিনি আরও বলেন, ‘ক্লাবের নির্দোষিতা প্রমাণের জন্য আমাদের আত্মবিশ্বাস ও প্রচেষ্টা শুরুর মতোই এখনও শক্তিশালী।’

ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে লংঘনের দায়ে ১১৫টি অভিযোগে অভিযুক্ত ম্যানসিটি, যার মধ্যে একটি বাদে সবগুলোতেই দোষী সাব্যস্ত হয়েছে তারা। শিগগিরই এই ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার অপেক্ষায় প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।

শুক্রবার এক বিবৃতি দিয়ে সিটি দোষী সাব্যস্ত হওয়ার রায় অস্বীকার করেনি এবং বলেছে, প্রক্রিয়া ‘এখনও চলমান রয়েছে।’ ইএসপিএন যোগাযোগ করতে চাইলে প্রিমিয়ার লিগ বলেছে, তারা একটি ‘ব্যক্তিগত ও গোপনীয় প্রক্রিয়া’ নিয়ে মন্তব্য করবে না।

খালদুন বলেন, ‘যদিও কিছু লোক খুব দ্রুত নিজেদের মতো করে সিদ্ধান্তে পৌঁছে গেছে এবং আমাদের ঘিরে অনেক শোরগোল চলছে, কিন্তু কিছুই বদলায়নি। আমরা আগেও একসাথে প্রতিকূলতার মোকাবিলা করেছি এবং জয়ী হয়েছি। এখনও অনেকেই আছে যারা আমাদের ক্লাবের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়। আমরা তাদের সেই সুযোগ দেব না।’

তিনি আরও বলেন, ‘এই আন্তর্জাতিক বিরতির পর আমাদের সামনে কিছু রোমাঞ্চকর মুহূর্ত আসতে চলেছে। আমরা অ্যানফিল্ডে যাব এবং তারপর ইতিহাদ স্টেডিয়ামে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ খেলব। এই মুহূর্তগুলো আমাদেরকে ম্যানসিটি পরিবারের শক্তিমত্তা উদযাপনের সুযোগ দেয়। আপনাদের ধন্যবাদ, সবসময় আপনাদের অক্লান্ত সমর্থনের জন্য।’

দোষী সাব্যস্ত হওয়া প্রসঙ্গে যা বললেন ম্যানসিটির ক্লাব চেয়ারম্যান

প্রকাশিত : ০২:০৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬