পবিত্র ঈদুল আজহাতে পশু কোরবানির পর বর্জ্য অপসারণে কাজ চালিয়ে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সংস্থাটি জানিয়েছে, বৃহস্পতিবার (২৯ মে) রাত ১০টা পর্যন্ত ২২ হাজার টনের বেশি কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্তভাবে ডাম্পিং করা হয়েছে।
ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান পাঠানো এক হালনাগাদ তথ্যে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়,শুক্রবার রাত ১০টা পর্যন্ত মোট ২২ হাজার ৮৮ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্তভাবে ডাম্পিং করা হয়েছে।
এরমধ্যে কেবল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে শুক্রবার রাত ১০টা পর্যন্ত ৭ হাজার ২৭৪ টন কোরবানির বর্জ্য ডাম্পিং করা হয়েছে।

ডেস্ক রিপোর্ট 






















