ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

বালাইরমা খাসিয়া পুঞ্জিতে এমপি শওকতুল ইসলাম শকুকে সংবর্ধনা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৩১:১৫ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বালাইরমা খাসিয়া পুঞ্জিতে এক বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার (৩১শে মে) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু।
সংবর্ধনা অনুষ্ঠানে কুলাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, খাসিয়া সম্প্রদায়ের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় খাসিয়া সম্প্রদায়ের শিশু-কিশোররা তাদের ঐতিহ্যবাহী পোশাকে নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অতিথিদের বরণ করে নেয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পাহাড়ি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের শিক্ষা, সংস্কৃতি এবং আর্থ-সামাজিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তারা খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শওকতুল ইসলাম শকু বলেন, দেশের সকল জনগোষ্ঠীর সমান অধিকার ও উন্নয়ন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। খাসিয়া সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় তিনি সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। পরে অতিথিদের সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এবং খাসিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পুরো অনুষ্ঠানটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ দোকানপাট

বালাইরমা খাসিয়া পুঞ্জিতে এমপি শওকতুল ইসলাম শকুকে সংবর্ধনা

প্রকাশিত : ০৯:৩১:১৫ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬