ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

নীলফামারীতে অভ‍্যন্তরীন বোরো ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করলেন এমপি আল ফারুক আব্দুল লতিফ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৩০:৫৪ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে কৃষক অ‍্যাপে আবেদনকারী কৃষকদের লটারীর মাধ্যমে নির্বাচিত করে অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১ জুন) বিকেলে নীলফামারী সদর খাদ্য গুদামে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতীফ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক সৈয়দ আতিকুল হক, উপজেলা খাদ্য নিযন্ত্রক সোহেল রানা, সদর উপজেলা কৃষি অফিসার আতিক আহমেদ, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম, জামায়াত নেতা মোহাম্মদ সুজা. সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুজ্জামান প্রমূখ।
উদ্বোধনের দিন সদর উপজেলার টুপামারী ইউনিয়নের আব্দুর রহমান নামের এক কৃষকের কাছ থেকে ৩ মেট্রিক টন ধান ক্রয় করে তাৎক্ষণিক তাকে ধানের মূল্য পরিশোধের চেক প্রদান করা হয়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল রানা জানান, চলতি বোরো মৌসুমে সদর উপজেলার কৃষকদের কাছ থেকে ২ হাজার ৪ শ’ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে। এজন্য কৃষক অ্যাপে আবেদনকারী কৃষকদের মধ্য হতে লটারীর মাধ্যমে ৮৪৫ জনকে নির্বাচিত করা হয়েছে।
তিনি বলেন, লটারীতে নির্বাচিত প্রত্যেক কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান সরকারি খাদ্য গুদামে দিতে পারবেন। এছাড়া চলতি মৌসুমে  মিল মালিকদের কাছ থেকে ১৪ হাজার ৭১ মেট্রিক টন চাল ও ৭৭১ মেট্রিক টন আতব চাল সংগ্রহ করা হবে।

সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ দোকানপাট

নীলফামারীতে অভ‍্যন্তরীন বোরো ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করলেন এমপি আল ফারুক আব্দুল লতিফ

প্রকাশিত : ০৯:৩০:৫৪ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬