ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

তুরস্ক সফরে যাচ্ছেন ঢাবি উপাচার্য

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:৫৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

‘জিরো ওয়েস্ট ফোরাম ২০২৬’-এ যোগ দিতে তিনদিনের সরকারি সফরে তুরস্কের ইস্তাম্বুলে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে এই সফরের অনুমোদন দেওয়া হয়েছে। উপাচার্যের অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৫ থেকে ৭ জুন অথবা যাত্রার প্রকৃত তারিখ থেকে মোট তিন দিনের জন্য (ভ্রমণ সময় ব্যতিরেকে) উপাচার্য তুরস্কের ইস্তাম্বুলে ‘জিরো ওয়েস্ট ফোরাম ২০২৬’ অনুষ্ঠানে যোগ দেবেন। এই সফরের সমস্ত খরচ বহন করবে ‘জিরো ওয়েস্ট ফাউন্ডেশন’। এতে বাংলাদেশ সরকার বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো আর্থিক সংশ্লিষ্টতা থাকবে না। সফর শেষে দেশে ফিরে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদের সই করা ওই আদেশে আরও জানানো হয়, উপাচার্যের অনুপস্থিতিকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম তার নিজস্ব দায়িত্বের পাশাপাশি উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন।

সৈয়দপুরে মাদ্রাসায়ে ইলহামে ইকরার উদ্যোগে নূরানী প্রতিযোগিতা অনুষ্ঠিত

তুরস্ক সফরে যাচ্ছেন ঢাবি উপাচার্য

প্রকাশিত : ০৬:৫৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬