ঢাকা ১২:০৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

দিনাজপুরের বীরগঞ্জে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:০২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • ১৪৮ বার দেখা হয়েছে

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নের ভোগডোমা গ্রামের শালবাগান থেকে রাসেল (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২ জুন) সকালে ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নিহত রাসেল ভোগডোমা গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে লিচু সংগ্রহের কাজে যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি শালবাগানে রাসেলের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন।

খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম বীরগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন।

সংবাদ পেয়ে বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার, বীরগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর বাদশা রনি সহ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়।

বড়ভাই নাজমুল ইসলাম জানায়, রাত ১১/১২ টার দিকে বাড়ী হতে বের হয়ে আর বাসায় ফিরেনি।

এসআই দিপু জানায়, নিহত রাসেলের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। আঘাতপ্রাপ্ত স্থান থেকে রক্ত বের হয়েছে। বাম পায়েও আঘাতের চিহ্ন রয়েছে।

বীরগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই জাহাঙ্গীর বাদশা রনি জানায়, প্রাথমিক ধারণা করা হচ্ছে ১ জুন রাত সাড়ে ১২টা থেকে ২ জুন ভোর সাড়ে ৫ টার মধ্যে যে কোন সময়ে এ ঘটনাটি ঘটেছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

রাসেলের মরদেহ ময়নাতদন্তের জন্য দিমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

১০ লাখ ডলারের প্রস্তাব ফিরিয়ে দিলেন স্যান্টনার

দিনাজপুরের বীরগঞ্জে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত : ০৮:০২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬