ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

পীরগঞ্জে টাপেন্টাডল সেবনের দায়ে দুই যুবকের ৬ মাসের কারাদণ্ড

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:১৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • ১৫৪ বার দেখা হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় টাপেন্টাডল ট্যাবলেট সেবনের দায়ে তারেক জিয়া ও সাগর হোসেন নামে দুই যুবককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সর্দারপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে তারেক জিয়া একই এলাকার শরিফুল ইসলামের ছেলে এবং সাগর হোসেন আব্দুল কাদেরের ছেলে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক জানান, ভোমরাদহ ইউনিয়নের সর্দারপাড়া এলাকায় টাপেন্টাডল ট্যাবলেট সেবন করার সময় পুলিশ তাদের হাতেনাতে আটক করে। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়।
তিনি আরও জানান, মাদকদ্রব্যের অপব্যবহার রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্পিকারের আহ্বান ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার

পীরগঞ্জে টাপেন্টাডল সেবনের দায়ে দুই যুবকের ৬ মাসের কারাদণ্ড

প্রকাশিত : ০৮:১৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬