ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

সৈয়দপুরে মাদ্রাসায়ে ইলহামে ইকরার উদ্যোগে নূরানী প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:০২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর শহরের ইসলামবাগ এলাকায় ইকরা একাডেমি ফাউন্ডেশন (IAF)-এর তত্ত্বাবধানে মাদ্রাসায়ে ইলহামে অনুষ্ঠিত হয়েছে “ইকরা নূরানী প্রতিযোগিতা”। সোমবার বিকেলে  মাদ্রাসা প্রাঙ্গণে ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের কুরআনি শিক্ষা, মেধা ও আত্মবিশ্বাস বিকাশের লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতা ছিল জ্ঞানচর্চা ও অনুপ্রেরণার এক অনন্য আয়োজন।প্রতিযোগিতায় মোট ১৫ জন মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করে নিজেদের দক্ষতা ও প্রতিভার পরিচয় দেয়।
আলো, জ্ঞান ও নৈতিকতায় ভরপুর মনোমুগ্ধকর পরিবেশে অনুষ্ঠান শেষে গ্রুপভিত্তিক বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি অংশ গ্রহণকারী সকল শিক্ষার্থীকে উৎসাহ ও সম্মাননার নিদর্শন হিসেবে সার্টিফিকেট দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা ও খানকাহ সুফিয়ার গদ্দীনসীন হাফেজ মাওলানা রিজওয়ান আল কাদেরী। বিশেষ অতিথি ছিলেন ঐতিহাসিক চিনি মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ শাহিদ রেজা রিজভী এবং সৈয়দপুর রেলওয়ে স্টেশন মসজিদের ইমাম ও খতিব মোহাম্মদ আনোয়ার হোসাইন ভোলা।
বক্তারা কুরআনি শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং নতুন প্রজন্মকে নৈতিকতা, আদর্শ ও দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার আহ্বান জানান। তারা এমন আয়োজনকে সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। এটি শুধু একটি প্রতিযোগিতা নয়; বরং ভবিষ্যতের আলোকিত প্রজন্ম গঠনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে শিক্ষার্থীদের মাঝে জ্ঞান, নৈতিকতা ও আত্মবিশ্বাসের আলো ছড়িয়ে দিতে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার আশা প্রকাশ করেন।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মোঃ মুরাদ হোসেন-এর সঠিক দিকনির্দেশনা ও আন্তরিক প্রচেষ্টায় এই শিক্ষামূলক কার্যক্রম আরও সমৃদ্ধ ও আলোকিত হচ্ছে বলে অতিথিরা অভিমত ব্যক্ত করেন। আয়োজন সফল করতে ইসলামবাগ এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা ছিল উল্লেখযোগ্য। এজন্য আয়োজকরা এলাকার সকল শুভানুধ্যায়ী ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিএনআইসির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সৈয়দপুরে মাদ্রাসায়ে ইলহামে ইকরার উদ্যোগে নূরানী প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত : ১০:০২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬