ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ডিএমপির ২ এসি ও ৫ এডিসিকে বদলি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৫০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • ১১৫ বার দেখা হয়েছে

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ২ সহকারী পুলিশ কমিশনারকে (এসি) এবং পাঁচজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এস এম রাজু আহমেদকে ক্রাইম বিভাগে, এডিসি রীমা সুলতানাকে অর্থ বিভাগে, ধানমন্ডি জোনের এডিসি জিসানুল হককে উত্তরা বিভাগের এয়ারপোর্ট জোনে এবং এয়ারপোর্ট জোনের এডিসি আরিফুল ইসলামকে রমনা বিভাগের ধানমন্ডি জোনে বদলি করা হয়েছে।

এছাড়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রাজীবকে সোয়াটে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই আদেশে সহকারী পুলিশ কমিশনার মোস্তাফিজুর রহমানকে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে এবং ডেভেলপমেন্ট বিভাগের সহকারী পুলিশ কমিশনার মুহাম্মদ জাহিদ হাসানকে সদরদপ্তর ও প্রশাসন বিভাগে সহকারী পুলিশ কমিশনার (প্রশাসন) হিসেবে বদলি করা হয়েছে।

বয়লার বিস্ফোরণে মিরসরাইয়ে কেমিক্যাল কারখানায় আগুন

ডিএমপির ২ এসি ও ৫ এডিসিকে বদলি

প্রকাশিত : ০৮:৫০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬