ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬

দেবীদ্বারে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:০৬:৩২ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দেবীদ্বার উপজেলায় মাদক সেবনের অপরাধে তিন যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (০৫ জুন ২০২৬) দেবিদ্বার উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় তাদের এই সাজা প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শুভপুর এলাকার মোখলেছুর রহমানের ছেলে সিয়াম (২১), খিরাইকান্দি এলাকার মো. লিটন মিয়ার ছেলে মো. সাব্বির (১৮) এবং একই এলাকার মোখলেছুর রহমানের ছেলে মো. নাহিদুল ইসলাম (১৮)।

ভ্রাম্যমাণ আদালতের রায়ে সিয়ামকে ৩ (তিন) মাস, মো. সাব্বিরকে ১ (এক) মাস এবং মো. নাহিদুল ইসলামকে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দেবীদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত সূত্রে জানা যায়, মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে এই দণ্ডাদেশ দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে। যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে প্রশাসন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

দেবীদ্বারে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড

প্রকাশিত : ০৯:০৬:৩২ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬