ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

কুয়াকাটায় বজ্রপাতে জেলের মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৫০:২১ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় বজ্রপাতে আঃ মান্নান হাওলাদার (৫৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে কুয়াকাটার লতাচাপলী ইউনিয়নের মম্বিপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আঃ মান্নান হাওলাদার ওই এলাকার মৃত সুলতান হাওলাদারের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার ভোর ৫টার দিকে আঃ মান্নান হাওলাদার স্থানীয় কয়েকজন সঙ্গীর সঙ্গে মথিপাড়ার ৩৩ কানি এলাকায় মাছ ধরতে যান। মাছ ধরা শেষে সকাল সাড়ে ১০টার দিকে বাড়ি ফেরার পথে হঠাৎ কালবৈশাখী ঝড়ের সঙ্গে ঘন ঘন বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন।

পরে তার সঙ্গীরা দ্রুত তাকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে মো. মেহেদী হাসান জানান, বজ্রপাতে তার বাবার বাম কানে আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় বিষয়টি আইনানুগ প্রক্রিয়ার জন্য মহিপুর থানাকে অবহিত করা হয়েছে। বর্তমানে নিহতের মরদেহ নিজ বাড়িতে রাখা হয়েছে।

এ বিষয়ে মহিপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) অনিমেষ হালদার বলেন, এ বিষয়ে আমরা জানতে পেরেছি। আমরা খোঁজখবর নিচ্ছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওমান উপকূলে ২৪ ভারতীয় নাবিকসহ তেলবাহী ট্যাংকারে আগুন

কুয়াকাটায় বজ্রপাতে জেলের মৃত্যু

প্রকাশিত : ০৮:৫০:২১ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬