ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

পবিপ্রবির ওশানোগ্রাফি অনুষদের নতুন ডিন ড. এ. বি. এম. সাইফুল ইসলাম

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:৩৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

জাহিদুল ইসলাম,দুমকি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ওশানোগ্রাফি অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জারি করা এক অফিস আদেশে তাকে আগামী দুই বছরের জন্য এ দায়িত্ব প্রদান করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ওশানোগ্রাফি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মামুন অর রশিদ সম্প্রতি বরিশাল বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় তিনি অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি গ্রহণ করেন। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ড. এ. বি. এম. সাইফুল ইসলামকে অনুষদটির ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, দায়িত্ব পালনকালে তিনি বিধি মোতাবেক প্রাপ্য সকল সুযোগ-সুবিধা ভোগ করবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনবোধে এ আদেশ সংশোধন বা পরিবর্তনের ক্ষমতা সংরক্ষণ করবে।
এদিকে দায়িত্ব পালনকালে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে অনুষদের কার্যক্রম পরিচালনা এবং গুণগত মানোন্নয়নে অবদান রাখায় বিদায়ী ডিন প্রফেসর ড. মো. মামুন অর রশিদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে জানানো হয়েছে, এ নিয়োগ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, নতুন ডিনের নেতৃত্বে ওশানোগ্রাফি অনুষদের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং একাডেমিক উৎকর্ষতা অর্জনের প্রচেষ্টা বেগবান হবে।

পবিপ্রবির ওশানোগ্রাফি অনুষদের নতুন ডিন ড. এ. বি. এম. সাইফুল ইসলাম

পবিপ্রবির ওশানোগ্রাফি অনুষদের নতুন ডিন ড. এ. বি. এম. সাইফুল ইসলাম

প্রকাশিত : ০২:৩৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬