ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

কালকিনিতে শিক্ষার গৌরবগাঁথা: উদ্ভাবনী শিক্ষার্থী ও মেধাবী শিক্ষক পুরস্কারে পাইলট মডেল স্কুলের সাফল্য

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:৪১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

মাদারীপুর প্রতিনিধি: শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর পরিচালিত এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS) এবং সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (SEDP)-এর আওতায় আয়োজিত “Startup, Science Project and Innovation Idea Showcasing Program-2026”-এ উপজেলা পর্যায়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে কালকিনি সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়।

মাদারীপুরের কালকিনিতে শুক্রবার (১২ জুন) সকালে কালকিনি উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুজ্জামান , কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও সুধীজন।

কালকিনি সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির তিন মেধাবী শিক্ষার্থী সামিউল আলিফ, শোয়াইব আহমেদ ও সিনথিয়া আলম মুন তাদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানমনস্কতার স্বীকৃতি হিসেবে “উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী পুরস্কার-২০২৬” অর্জন করে।

অন্যদিকে শিক্ষা ক্ষেত্রে দীর্ঘদিনের নিষ্ঠা, দক্ষতা ও গুণগত শিক্ষাদানে বিশেষ অবদানের জন্য বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আজাদ হোসাইন ও মুজাম্মেল হক“সু-শিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার-২০২৬” লাভ করেন।

একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের এ গৌরবময় অর্জনে বিদ্যালয়জুড়ে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীরা এ সাফল্যে সন্তোষ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, এ ধরনের স্বীকৃতি শিক্ষার্থীদের সৃজনশীলতা, গবেষণামনস্কতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষকদের আরও উৎসাহিত করবে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী ও শিক্ষকদের অভিনন্দন জানিয়ে বলেন, “এ অর্জন শুধু আমাদের বিদ্যালয়ের নয়, সমগ্র কালকিনিবাসীর গর্ব। ভবিষ্যতেও আমাদের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে নিজেদের মেধা ও সৃজনশীলতার স্বাক্ষর রেখে বিদ্যালয়ের সুনাম আরও উজ্জ্বল করবে বলে আমরা আশাবাদী।”

আইনি লড়াইয়ে স্বস্তি পেলেন সালমান

কালকিনিতে শিক্ষার গৌরবগাঁথা: উদ্ভাবনী শিক্ষার্থী ও মেধাবী শিক্ষক পুরস্কারে পাইলট মডেল স্কুলের সাফল্য

প্রকাশিত : ০৬:৪১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬