ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

জিয়ার ৪৫তম শাহাদৎবার্ষিকী: পটুয়াখালীতে বিএনপির আলোচনা সভা ও ‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’ উদ্বোধন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:৫০:২৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি: স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের ৪৫তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে পটুয়াখালী জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং ‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির নেতা মিজানুর রহমান।

আলোচনা সভায় বক্তব্য দেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি অনুষদের ডিন ও ইউট্যাবের সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. এ বি এম সাইফুল ইসলাম, পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মাদ জসীম উদ্দিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মাদ মোদ্দাচ্ছের বিল্লাহ, পটুয়াখালী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর মো. জালাল উদ্দিন এবং সাবেক পৌর মেয়র মোশতাক আহম্মেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার আগে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ ও পটুয়াখালী জেলা বিএনপির যৌথ উদ্যোগে ‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়। বইমেলায় জিয়াউর রহমানের জীবন, কর্ম ও রাজনৈতিক দর্শনভিত্তিক বিভিন্ন গ্রন্থ প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মো. জিহাদুল ইসলাম।

নাইজেরিয়ায় এক বছরে ১৩ হাজারের বেশি সন্ত্রাসী নিহত: প্রেসিডেন্ট

জিয়ার ৪৫তম শাহাদৎবার্ষিকী: পটুয়াখালীতে বিএনপির আলোচনা সভা ও ‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’ উদ্বোধন

প্রকাশিত : ০৫:৫০:২৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬