ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

দশমিনায় গভীর নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট: প্রাণ গেল দুই শ্রমিকের, আহত ৪

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৪১:০৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনা উপজেলায় গভীর নলকূপ (টিউবওয়েল) বসানোর কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রণগোপালদী ইউনিয়নের চরঘুনী এলাকার শানু হাওলাদারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার আলীপুর ইউনিয়নের খলিশাখালী গ্রামের মৃত রোছান আলীর ছেলে মো. বেল্লাল হোসেন (৪০) এবং একই ইউনিয়নের কলাতলা গ্রামের মৃত শাহজাহান হোসেনের জামাতা মো. ইউসুফ মিয়া (২৮)।

আহতরা হলেন পূর্ব আলীপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. রাকিব হোসেন, খলিশাখান গ্রামের রিপন মৃধার ছেলে মো. আব্দুর রহমান এবং রণগোপালদী ইউনিয়নের পাতারচর গ্রামের মোস্তফা সরদারের দুই ছেলে মো. মারুফ ও রনি সরদার।
স্থানীয় সূত্রে জানা যায়, শানু হাওলাদারের বাড়িতে গভীর নলকূপ স্থাপনের কাজ চলছিল। এ সময় শ্রমিকরা লোহার পাইপ দাঁড় করানোর চেষ্টা করলে পাইপটি পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছয় শ্রমিক ছিটকে পড়েন।
ঘটনাস্থলেই বেল্লাল হোসেন ও ইউসুফ মিয়ার মৃত্যু হয়। স্থানীয়রা দ্রুত আহত ও নিহতদের উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রাবেয়া স্বর্ণ দুই শ্রমিককে মৃত ঘোষণা করেন। আহত চারজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

৫ জেলার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে বাস মালিক সমিতি

দশমিনায় গভীর নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট: প্রাণ গেল দুই শ্রমিকের, আহত ৪

প্রকাশিত : ০৯:৪১:০৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬