ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

যশোর সীমান্তে ৩৮৯ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার, আটক-১

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:১৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ৮৮ বার দেখা হয়েছে
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩৮৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি পিকআপ ভ্যানসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৭ জুন) ভোরে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কায়বা বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করেন। আটক সৈয়দ মোস্তাকিন আল মামুন (৩৮) যশোরের মণিরামপুর উপজেলার পাঁচপোতা গ্রামের সৈয়দ মাফুয়ার রহমানের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি পিকআপ ভ্যান তল্লাশি করে ৩৮৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়। এ সময় পিকআপসহ মাদক পরিবহনের অভিযোগে মামুনকে আটক করা হয়।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
তিনি জানান, জব্দকৃত ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও পিকআপ ভ্যানের আনুমানিক সিজার মূল্য ১৪ লাখ ২৩ হাজার ৬০০ টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

পীরগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান উৎসব ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন

যশোর সীমান্তে ৩৮৯ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার, আটক-১

প্রকাশিত : ১১:১৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬