ঢাকা ০৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

দুমকিতে কমিউনিটি পর্যায়ে পুলিশ সার্ভিস ডেস্ক নিয়ে মতবিনিময় সভা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:০৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

জাহিদুল ইসলাম,দুমকি প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে কমিউনিটি পর্যায়ে পুলিশ সার্ভিস ডেস্ক সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পুলিশের প্রিভেইল (PREVAIL) প্রকল্পের আওতায় দুমকি থানার উদ্যোগে এবং ইউএনএফপিএর সহযোগিতায় বৃহস্পতিবার(১৮জুন) সকালে উপজেলার সরকারি জনতা কলেজ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ সাজেদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সরকারি জনতা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবদুল লতিফ হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দীন।

এ ছাড়া উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হক হাওলাদার, উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা মো. আলতাফ হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম হাওলাদার, মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তারিকুল ইসলাম তারেক খান, আংগারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মোঃ মহিবুল্লাহ এবং উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফারুক মৃধাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

সভায় বক্তাগন বলেন, পুলিশ সার্ভিস ডেস্ক জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ সেবামাধ্যম। এর মাধ্যমে সাধারণ মানুষ সহজে প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পেতে পারবেন। এতে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও জোরদার হবে।
মতবিনিময় সভায় নারী ও শিশুদের নিরাপত্তা, নারীর অধিকার ও স্বার্থ সংরক্ষণ, ইভটিজিং প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষায় জনসম্পৃক্ততার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। সভায় অংশ নেওয়া বক্তারা জনসেবামুখী পুলিশি কার্যক্রমকে আরও কার্যকর করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

দুমকিতে কমিউনিটি পর্যায়ে পুলিশ সার্ভিস ডেস্ক নিয়ে মতবিনিময় সভা

প্রকাশিত : ০৫:০৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬