ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

জিএমপি’র টঙ্গী জোন অফিস পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ কমিশনার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৪০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী জোন অফিস  পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ বেলায়েত হোসেন। বুধবার ১৭ জুন তিনি টঙ্গী জোন অফিস  পরিদর্শন করেন। পরিদর্শনকালে টঙ্গী জোন অফিস, টঙ্গী পূর্ব থানা ও টঙ্গী পশ্চিম থানার অফিসার গণ উপস্থিত ছিলেন।  পরিদর্শনকালে তিনি টঙ্গী জোন অফিস এবং টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠা বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি ফোর্সদের আবাসন ব্যবস্থা, ব্যারাক, মেস এবং অন্যান্য কল্যাণমূলক সুযোগ-সুবিধা সরেজমিনে পরিদর্শন করেন পাশাপাশি কর্মরত সদস্যদের সুবিধা-অসুবিধার বিষয়েও খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।পরিদর্শনকালে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ), সহকারী পুলিশ কমিশনার (গাছা জোন, অতিরিক্ত দায়িত্বে টঙ্গী জোন), টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন

জিএমপি’র টঙ্গী জোন অফিস পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ কমিশনার

প্রকাশিত : ০৮:৪০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬