গাজীপুর প্রতিনিধি: গাজীপুর জেলা সিভিল সার্জনের সাথে জেলার বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক মালিকদের সাথে এক মতবিনিময় সভা বুধবার শ্রীপুর উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ মামুনুর রহমান। মতবিনিময় সভায় গাজীপুরের প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় গাজীপুর জেলায় অবস্থিত সকল বেসরকারি হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার মালিকদের সাথে লাইসেন্স নবায়ন, হাসপাতাল পরিচালনার সংক্রান্ত বিধিমালা এবং স্বাস্থ্য বিভাগের গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন সিভিল সার্জন।
সিভিল সার্জন তার কর্ম জীবনের অভিজ্ঞতার আলোকে হসপিটালের নানাবিধ সমস্যা এবং তার আইনগত প্রতিকার নিয়ে আলোচনা করেন। তিনি সকলকে স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স গ্রহণ করে সমস্ত নিয়ম-কানুন মেনে স্বচ্ছতার সাথে স্বাস্থ্য সেবা প্রদানের নির্দেশ দেন।

সভায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম শ্রীপুরে অবস্থিত সকল স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান মালিকদেরকে দ্রুত সময়ে লাইসেন্স গ্রহণের নির্দেশনা দেন এবং সকলকে লাইসেন্স গ্রহণে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন।
অনুষ্ঠানে গাজীপুর বেসরকারি হাসপাতাল মালিকদের গাজীপুর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ বখতিয়ার, সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল মোল্লা ,মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম, জেলা কমিটির দপ্তর সম্পাদক মোঃ লুৎফর রহমান, কেন্দ্রীয় কমিটির পরিবেশ সম্পাদক এবং কালিগঞ্জ থানার সভাপতি আহমেদ কবির বুলবুল, গণসংযোগ কমিটির আহবায়ক এবং কালিগঞ্জ থানার সাধারণ সম্পাদক ডাঃ জুয়েল হাসান, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্রীপুর থানার সভাপতি সাংবাদিক আব্দুল মালেক, শ্রীপুর থানার সাধারণ সম্পাদক আহসান ইসমাইল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট 






















