ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

১২ ঘণ্টা পর কুড়িগ্রামে ট্রেন চলাচল স্বাভাবিক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

কুড়িগ্রামের রাজারহাটে রেললাইনের ওপর বালুভর্তি ট্রাক উল্টে প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা ৬টা ৪৫ মি‌নি‌টের দিকে রেললাইন থেকে বালু সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক মোহাম্মদ তসলিম আহমেদ খান

জানা যায়, বৃহস্পতিবার সকাল ৭টা ১০ মিনিটে রাজারহাট উপজেলার পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটি বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়ে। এতে কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস নির্ধারিত সময়ে কুড়িগ্রাম স্টেশনে পৌঁছাতে পারেনি। সন্ধ‌্যা ৬টা ৪৫ মি‌নি‌টে রমনা লোকাল ট্রেন‌টি তিস্তার অভিমু‌খে রওনা ক‌রে।

স্থানীয়রা জানান, ট্রাকটি রেললাইনের ওপর উল্টে পড়ার পর পুরো রেলপথ ব্লক হয়ে যায়। ফলে কুড়িগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে এবং শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়েন।

এদিকে রেল চলাচল বন্ধ থাকায় অনেক যাত্রীকে বাস, অটোরিকশা ও সিএনজিযোগে তিস্তা রেলওয়ে স্টেশনে গিয়ে ট্রেনে উঠতে দেখা যায়। অনেককেই অতিরিক্ত ভাড়া গুনতে হয়।

যাত্রী আসাদুল ইসলাম বলেন, আজ কুড়িগ্রাম এক্সপ্রেস নির্ধারিত সময়ে না আসায় কাউনিয়া গিয়ে উঠতে হয়েছে। এতে বেশি টাকা গুনতে হয়েছে। সময় ও অপচয় হয়েছে ঢাকায় নির্ধারিত সময় পৌঁছাতে পারবো না।

এ বিষয়ে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক মোহাম্মদ তসলিম আহমেদ খান জানান, দীর্ঘ সময় চেষ্টার পর ট্রাক ও বালু অপসারণ করা হয়েছে। সন্ধ্যা ৬টা ৪৫ মি‌নি‌টের দিকে রেললাইন সম্পূর্ণ সচল করা হয়েছে। এখন কুড়িগ্রামের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

১২ ঘণ্টা পর কুড়িগ্রামে ট্রেন চলাচল স্বাভাবিক

১২ ঘণ্টা পর কুড়িগ্রামে ট্রেন চলাচল স্বাভাবিক

প্রকাশিত : ১২:০৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬