ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে উন্নয়নের নতুন গতি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:৫০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক) ড. সাইমুম পারভেজের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ধর্মীয়, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠান, অসহায় মানুষ এবং অবকাঠামো উন্নয়নে ব্যাপক সহায়তা ও উন্নয়ন কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। গত ২৫ থেকে ২৬ জুলাই তাঁর শিবগঞ্জ সফরকে কেন্দ্র করে বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও অনুদানের ঘোষণা দেওয়া হয়।
ঘোষণা অনুযায়ী, উপজেলার ৩৬টি ধর্মীয়, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মোট ৪০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি আরও দুটি মসজিদের জন্য ১ লাখ টাকা এবং দুটি হিন্দু শ্মশানের জন্য ১ লাখ টাকা অনুদান অনুমোদন করা হয়েছে।
এ ছাড়া পাঁচজন অসহায় ব্যক্তিকে জনপ্রতি ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা এবং পুনর্বাসনের জন্য দুজন দুস্থ ব্যক্তিকে জনপ্রতি ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২৩ জন দুস্থ ও অসহায় নারীর মধ্যে ২৩টি সেলাই মেশিন এবং সাতজন প্রতিবন্ধী ব্যক্তিকে সাতটি হুইলচেয়ার প্রদান করা হবে।
অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে ১০টি এইচবিবি সড়ক প্রকল্প, ১৭টি প্রথম পর্যায়ের এইচবিবি সড়ক অগ্রাধিকার প্যাকেজ এবং ১১টি দ্বিতীয় পর্যায়ের ইউনিব্লক সড়ক অগ্রাধিকার প্যাকেজ বাস্তবায়নের জন্য সুপারিশ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে এসব প্রকল্প দ্রুত বাস্তবায়ন শুরু হবে।
ড. সাইমুম পারভেজ জানিয়েছেন, এটি উন্নয়ন কার্যক্রমের শুরু মাত্র। পর্যায়ক্রমে শিবগঞ্জের বিভিন্ন এলাকায় আরও অনুদান, শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ ও সংস্কার, সড়ক উন্নয়ন এবং জনকল্যাণমূলক প্রকল্প গ্রহণ করা হবে।
পদ্মা নদীর ভাঙন রোধেও তিনি উদ্যোগ গ্রহণ করেছেন। তাৎক্ষণিকভাবে ঝুঁকিপূর্ণ এলাকায় বালুভর্তি জিওব্যাগ স্থাপনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি আগামী শুষ্ক মৌসুমে স্থায়ী নদী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানান তিনি।
এদিকে বরাদ্দ পাওয়া ৩৬টি ধর্মীয়, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বিভিন্ন ইউনিয়নের জামে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ এবং একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এছাড়া পৃথকভাবে জাবরী বাজার ওয়াক্তিয়া মসজিদ ও বাবুপুর বিশ্বাস নূর ওয়াক্তিয়া মসজিদে ৫০ হাজার টাকা করে এবং পাগলা ও মনাকষা হিন্দু শ্মশানে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, ঘোষিত অনুদান ও উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়িত হলে শিবগঞ্জ উপজেলার ধর্মীয়, সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জনপ্রিয় সংবাদ

দাউদকান্দি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে উন্নয়নের নতুন গতি

প্রকাশিত : ০৬:৫০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬