ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

পবিপ্রবিতে যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা ও গবেষণার সুযোগ নিয়ে সেমিনার অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:১১:১৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২৮ বার দেখা হয়েছে

দুমকি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিস অব দি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর উদ্যোগে যুক্তরাষ্ট্রের উচ্চ শিক্ষা ও গবেষণার সুযোগ নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডিন প্রফেসর মো : আবুল বাশার খান এর সভাপতিত্বে ও অফিস অব দা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার এর সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে  ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান সেমিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান বলেন, “একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় জ্ঞানভিওিক সমাজ গঠন এবং মেধার যথাযথ বিকাশ অপরিহার্য। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে উচ্চ শিক্ষা ও উন্নত গবেষণা যে কোন দেশের টেকসই উন্নয়নের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে। পবিপ্রবি’র শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্তমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা ও গবেষণার সুযোগ সুবিধা শিক্ষার্থীদের সামনে তুলে ধরার জন্য এ সেমিনারের আয়োজন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বর্তমান  বিশ্বজুড়ে বিজ্ঞান, প্রযুক্তি  এবং পরিবেশগত গবেষণার অন্যতম শীর্ষ দেশ হিসেবে পরিচিত। তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের তরুণদের মেধাকে শানিত এবং বৈশ্বিক মানের করার জন্য বিভিন্ন বহুমুখী কাজ করে যাচ্ছে। শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি, গবেষণা তহবিল গঠন, বৃত্তির সুযোগ সম্প্রসারণ এবং আধুনিক ল্যাবরেটরি স্হাপন এর অন্যতম উদাহরণ।

সরকার বিশ্বাস  করে যে, তরুণদের সুপ্ত মেধার সঠিক বিকাশ ঘটাতে পারলে দেশ স্বনির্ভরতার দিকে এগিয়ে যাবে।

অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান,ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বদিউজ্জামান ও দুর্যোগ ব্যবস্থাপনা ও পরিবেশ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: নুরুল আমিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
পরে যুক্তরাষ্ট্র দূতাবাসের এডুকেশন আউটরিচ কোঅর্ডিনেটর সোহেল ইকবাল শিক্ষার্থীদের মাল্টিমিডিয়া প্রজেক্টরে যুক্তরাষ্ট্রের শিক্ষা ও গবেষণা বিষয়ে  উপস্থাপনা করেন এবং কোন প্রতারনামূলক এজেন্সী এড়িয়ে যথাযথ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের আবেদন করার পরামর্শ দেন। উক্ত সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ২৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, বিশ্বপরিমণ্ডলে পবিপ্রবি শিক্ষার্থীদের সুযোগ অবারিত করার লক্ষ্যে বর্তমান উপাচার্য পবিপ্রবিতে যোগদানের পর ৩ মাসে জার্মানি, ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্রে শিক্ষা ও গবেষণার সুযোগ নিয়ে ৩টি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড রাহাত মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

প্রথমবার মা হলেন লেডি গাগা

পবিপ্রবিতে যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা ও গবেষণার সুযোগ নিয়ে সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত : ০৭:১১:১৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬