ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

সকল বিভাগের শিক্ষার্থীকে এইচ আর ক্লাবে অন্তর্ভুক্ত করতে হবে-পবিপ্রবি ভিসি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:২১:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

ভ্রাম্যমাণ প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এইচ আর(হিউম্যান রিসোর্স) ক্লাবের উদ্যোগে ১০ম ব্যাচ মেজর সেমিস্টার “উৎকর্ষের পথে যাত্রা” শীর্ষক আলোচনা সভা বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় কৃষি অনুষদ কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়।

এইচ.আর ক্লাবের সভাপতি ও সহযোগী অধ্যাপক মো:মমিনউদ্দিন এর সভাপতিত্বে ও সহ-সভাপতি মো: আনাস ও যুগ্ম সাধারণ সম্পাদক মরিয়ম নেছা ঐশি এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন এইচ আর ক্লাবের সাধারণ সম্পাদক মোফাসেরুল হক তন্ময়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড.এস এম হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ উপাচার্য অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, বিজনেস এডমিনিস্ট্রেশন এন্ড ম্যানেজমেন্ট অনুষদের ডিন অধ্যাপক ড. বদিউজ্জামান, এইচ আর ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক মো: তারিকুল ইসলাম, প্রফেশনাল এমবিএ শিক্ষার্থী গাজী সাইয়েদা বিনতে মিতু, শিক্ষার্থী আলামীন আহমেদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস.এম হেমায়েত জাহান বলেন, আজকের এই দিনটি তোমাদের বিশ্ববিদ্যালয় জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। এই মেজর সেমিস্টারে পদার্পণ করার অর্থ হলো তোমরা তোমাদের সাধারণ শিক্ষার গন্ডি পেরিয়ে এখন একটি নির্দিষ্ট পেশাদার দক্ষতায় বিশেষায়িত হতে যাচ্ছ। তোমারা যারা হিউম্যান রিসোর্স বা ম্যানেজমেন্টকে তোমাদের ক্যারিয়ার হিসেবে বেছে নিচ্ছ মনে রাখতে হবে যে- যে কোন প্রতিষ্ঠান বা দেশের সবচেয়ে বড় সম্পদ হলো মানব সম্পদ। আর সেই মানবসম্পদকে দক্ষ,যোগ্য এবং উৎপাদনশীল করে তোলার গুরুদায়িত্ব কিন্তু ভবিষ্যৎ হিউম্যান রিসোর্স ম্যানেজার হিসেবে তোমাদের ওপরই বর্তাবে। তিনি আরও বলেন, হিউম্যান এন্ড রিসোর্স ক্লাবকে বিজনেস স্টাডিজ ও ম্যানেজমেন্ট বিভাগের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। সকল বিভাগের শিক্ষার্থীদেরকে এ ক্লাবে অন্তর্ভুক্ত করতে হবে।
অনুষ্ঠানের শুরুতে এইচ আর ক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। কৃতি ২ জন শিক্ষার্থীকে ডিনস মেরিট অ্যাওয়ার্ড ও নবাগত শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।

মাদক উদ্ধারে সাফল্য, রাজশাহীতে পুরস্কৃত এসআই আশরাফুল ইসলাম

সকল বিভাগের শিক্ষার্থীকে এইচ আর ক্লাবে অন্তর্ভুক্ত করতে হবে-পবিপ্রবি ভিসি

প্রকাশিত : ০৬:২১:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬