ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা-ময়মনসিংহ রেলপথে পাঁচ ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:১৭:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

ময়মনসিংহের গফরগাঁওয়ে মালবাহী (পাথরবাহী) ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে পাঁচ ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে এই রুটে চলাচলকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে দক্ষিণ গফরগাঁও উপজেলার গোলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী (পাথরবাহী) ট্রেনটি কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মাঝামাঝি গোলাবাড়ি এলাকায় পৌঁছালে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। পরে লাইনচ্যুত বগিটি ঘটনাস্থলে রেখে অন্য বগিগুলো নিয়ে ট্রেনটি মশাখালী রেলওয়ে স্টেশনে নিয়ে আসা হয়েছে।

ওসি আরও বলেন, লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। শিগগিরই উদ্ধারকাজ শুরু হবে।

তিনি জানান, এ ঘটনায় ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ও দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন গফরগাঁও রেলওয়ে স্টেশনে এবং মহুয়া কমিউটার ট্রেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছে। অন্যদিকে, জামালপুর কমিউটার শ্রীপুরে এবং যমুনা এক্সপ্রেস রাজেন্দ্রপুরে আটকা পড়েছে।

ঢাকা-ময়মনসিংহ রেলপথে পাঁচ ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ

ঢাকা-ময়মনসিংহ রেলপথে পাঁচ ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ

প্রকাশিত : ১২:১৭:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬