ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

আ খ ম হাসান এবার ব্যাচেলর ফ্ল্যাটে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:০০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

একের পর এক নতুন চমক নিয়ে এগিয়ে চলছে কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। নেহাল, আরেফিনদের ফেরার পর নতুন চরিত্র ও অভিনয়শিল্পীদের উপস্থিতিতে সিরিজটির গল্পে যোগ হয়েছে নতুন মাত্রা। এবার সেই তালিকায় যুক্ত হলেন অভিনেতা আ খ ম হাসান।

‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর ১২০ নম্বর পর্বে দেখা যাবে আ খ ম হাসানকে। জানা গেছে, এ পর্বে তার চরিত্রের নাম ‘ইংলিশ লেবু’।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে মুক্তি পেয়েছে সিরিজটির নতুন পর্ব। সেই পর্বের পোস্টারে দেখা মিলেছে আ খ ম হাসানের এক দুর্ধর্ষ লুক। ১২০ নম্বর পর্বের বর্ণনা অনুযায়ী, একদল গ্যাংস্টার তাদের লোকজন নিয়ে কাবিলার খোঁজে ব্যাচেলর ফ্ল্যাটে হাজির হয়।

‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এ বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মারজুক রাসেল, চাষী আলম, পলাশ, তৌসিফ, শামীম হাসান সরকার, পাভেল, ইশতিয়াক রোমেল ও জাফরুল আবেদিন। এ ছাড়াও আছেন অর্চিতা স্পর্শিয়া, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা প্রমুখ।

আ খ ম হাসান এবার ব্যাচেলর ফ্ল্যাটে

প্রকাশিত : ০৪:০০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬