ভ্রাম্যমাণ প্রতিনিধি: ২০২৬-২৭ সেশনের (জিএসটি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষনা করা হয়েছে। আগামী ১৯ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে এবারের ভর্তি পরীক্ষা।
‘বি’ ইউনিট (মানবিক) ১৯ মার্চ , ‘সি’ ইউনিট (বাণিজ্য) ও ‘ডি’ ইউনিট ( আর্কিটেকচার) ২০ মার্চ এবং ‘এ’ ইউনিট (বিজ্ঞান) এর পরীক্ষা ২৭ মার্চ অনুষ্ঠিত হচ্ছে। ‘বি’, ‘সি’ ও ‘এ’ ইউনিটের পরীক্ষা সকাল ১১ টা হতে ১২ টা এবং ডি ইউনিটের পরীক্ষাটি ২০ শে মার্চ বিকাল ৩টা হতে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯ টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস – চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান এর সভাপতিত্বে অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত জি এস টি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভাইস চ্যান্সেলরদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানিয়েছেন পবিপ্রবি ভাইস-চ্যান্সেলর।
এবারের বিশ্ববিদ্যালয়ের (জিএসটি) গুচ্ছের আসন্ন ভর্তি পরীক্ষা আয়োজনের দায়িত্ব পেয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। নতুন প্রতিষ্ঠিত আরও তিনটি বিশ্ববিদ্যালয়ও যোগ হতে পারে এ তালিকায়।
বর্তমানে গুচ্ছের আওতায় থাকা ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয় হলো- ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নওগাঁ বিশ্ববিদ্যালয়, বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

ডেস্ক রিপোর্ট 






















