ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

বেনাপোল পৌরসভায় সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:৩৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

Oplus_131072

শার্শা প্রতিনিধি: দেশকে সবুজ ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বেনাপোলে  পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় বেনাপোল পৌর গেট এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
প্রধান অতিথির বক্তব্যে নুরুজ্জামান লিটন বলেন, বাংলাদেশকে সবুজ-শ্যামলে ভরে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।গাছ মানুষের জন্য অক্সিজেন সরবরাহের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই গাছ লাগানোর পাশাপাশি এর পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা প্রয়োজন।
অনুষ্ঠানে বেনাপোল পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মিলন, সহ-সভাপতি ইদ্রিস মালেক, যুগ্ম সম্পাদক মেহেরুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, শান্তিপুর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালেক, বড়আঁচড়া ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস আলী ইদু, কাগজপুকুর ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়াকুব হোসেন, দিঘীরপাড় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, নামাজগ্রাম ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মজিদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রানুজ্জামান দিপু, বেনাপোল পৌর কৃষক দলের সভাপতি জসীমউদ্দীন, সাধারণ সম্পাদক জামাল হোসেন, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইখরাজ হোসেন রাজ, শার্শা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর, বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পানছড়িতে শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে সীরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বেনাপোল পৌরসভায় সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশিত : ০৭:৩৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬