ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:১৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি: কৃষি জমি,পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় কুমিল্লার দেবীদ্বারে অবৈধ ড্রেজারবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

এ অভিযানে ৩ টি অবৈধ ড্রেজার ও ১ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমার নেতৃত্বে উপজেলার গুনাইঘর ( দক্ষিণ ) ইউনিয়নের বল্লভপুর এবং উজানিজোড়া গ্রামে এই ৩ টি ড্রেজার ও ১ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা বলেন, অবৈধভাবে ড্রেজার ব্যবহার করে কৃষি জমির মাটি কাটা, খাল-বিল ও জলাশয়ের ক্ষতি করা এবং পরিবেশের ভারসাম্য নষ্ট করার বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর।

জনস্বার্থে কৃষি জমি রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে অবৈধ ড্রেজারের কারণে ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং অনেক এলাকায় ভাঙন ও জলাবদ্ধতার ঝুঁকি তৈরি হচ্ছিল। নিয়মিত অভিযান পরিচালনা করলে এসব অনিয়ম অনেকাংশে কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

বেনাপোল পৌরসভায় সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস

প্রকাশিত : ০৬:১৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬