ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

পানছড়িতে শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে সীরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৩৪:১৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়িতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও সীরাত সম্পর্কে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে সীরাত পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত পানছড়ি উপজেলা মডেল মসজিদের হলরুমে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। রিসালাতুল খায়ের বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।

‎জেলা ক্বওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের সভাপতি মুফতি মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্বওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের উপদেষ্টা মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. বেলাল হোসেন।

‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পানছড়ি উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা শাব্বির মাহমুদ রশিদী।

প্রতিযোগিতায় পানছড়ির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

‎‎বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণীয়। তাঁর আদর্শ ও নৈতিক শিক্ষার আলোকে নতুন প্রজন্মকে গড়ে তুলতে সীরাত পাঠের গুরুত্ব অপরিসীম। নৈতিক ও আদর্শ মানুষ হিসেবে নতুন প্রজন্মকে গড়ে তোলার লক্ষ্যেই এ ধরনের আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, পানছড়ি সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাসেম, উল্টাছড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বাবুল, বাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাসান শরুফীসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পানছড়িতে শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে সীরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

পানছড়িতে শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে সীরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৯:৩৪:১৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬