ঢাকা ০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

অভিনয়ে ফিরছেন দীপিকা কক্কর

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:০০:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্কর। ক্যান্সারের জটিল চিকিৎসার সঙ্গে চলছে মানসিক যন্ত্রণার তীব্র লড়াই। গত প্রায় এক বছর ধরে জীবনের অন্যতম কঠিন সময় পার করছেন। কঠিন এই সময়েও ভক্তদের জন্য সুখবর ক্যামেরার সামনে ফিরছেন তিনি। তবে নিয়মিত কোনো মেগা ধারাবাহিকে কাজ করা এখন আর তার পক্ষে সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন এই তারকা।

ক্যান্সার মোকাবিলার এই চরম মুহূর্তে পুরোদমে কাজের ফেরার বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অবস্থান পরিষ্কার করেন দীপিকা। জানান, পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত দীর্ঘমেয়াদি কোনো মেগা ধারাবাহিকে যোগ দেওয়া তার জন্য একেবারেই অসম্ভব।

বাস্তবতার মুখোমুখি হয়ে দীপিকা বলেন, ‘দেখুন, আমার বর্তমান যা শারীরিক অবস্থা, তাতে মনে হয় না কোনো মেগা ধারাবাহিকে সুযোগ পাব। আর স্বাভাবিকভাবে চিন্তা করলে, এই জটিল চিকিৎসা চলাকালে কেউ কেনই বা আমাকে কাজের ঝুঁকি নেবেন? এটি তো খুবই স্বাভাবিক একটি বিষয়।’

তবে অভিনয়ে পুরোপুরি বিরতি না দিয়ে মাঝে মাঝে স্বল্প পরিসরে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সম্প্রতি স্বামী শোয়েব ইব্রাহিমের সঙ্গে একটি নতুন মিউজিক ভিডিওর শুটিংয়ে অংশ নিচ্ছেন দীপিকা।

সংগীতচিত্রটির কাজের বিষয়ে অভিনেত্রী জানান, শারীরিক অবস্থা বিবেচনায় রেখে মাত্র একদিনের বিরতি নিয়ে শুটিং সম্পন্ন করার পরিকল্পনা করেছেন তারা। দীপিকার কথায়, ‘আমি শোয়েবকে আগেই বলেছিলাম, সকালে সবকিছু গুছিয়ে পরিকল্পনা করা সম্ভব। এ কারণে আজ আমাকে রিহার্সালেও যেতে হচ্ছে। গানটিতে সামান্য নাচের দৃশ্য রয়েছে, সেগুলো হয়তো করতে হবে।’

অভিনয়ে ফিরছেন দীপিকা কক্কর

প্রকাশিত : ১১:০০:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬