ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সরকারি কর্মচারীদের সিপিএফ ও জিপিএফের মুনাফা নিয়ে প্রজ্ঞাপন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:০০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

সরকারি কর্মচারীদের সাধারণ ভবিষ্যৎ তহবিল (জিপিএফ) এবং প্রদেয় ভবিষ্যৎ তহবিলের (সিপিএফ) মুনাফার হার অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

বিগত অর্থবছরগুলোর মতো ২০২৬-২০২৭ অর্থবছরের জন্যও একই স্ল্যাবভিত্তিক মুনাফার হার (১৩, ১২ ও ১১ শতাংশ) নির্ধারণ করেছে সরকার। ২০২৫-২৬ অর্থবছরেও স্থিতির ওপর একই মুনাফার হার ছিল।

সোমবার (২১ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অনুবিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, আমানতের পরিমাণের ওপর ভিত্তি করে আগের নিয়মেই তিন ধাপে মুনাফা দেওয়া হবে। ১৫ লাখ টাকা পর্যন্ত : প্রারম্ভিক স্থিতির ওপর ১৩ শতাংশ মুনাফা, ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত : প্রারম্ভিক স্থিতির ওপর ১২ শতাংশ মুনাফা এবং ৩০ লাখ ১ টাকার বেশি : প্রারম্ভিক স্থিতির ওপর ১১ শতাংশ মুনাফা।

স্বায়ত্তশাসিত সংস্থা ও কর্পোরেশনসহ সকল সিপিএফভুক্ত প্রতিষ্ঠানের আর্থিক সংগতি একরকম নয়। তাই সংস্থাগুলো তাদের নিজস্ব বিধিবিধান অনুযায়ী এই হারকে সর্বোচ্চ সীমা ধরে প্রতিষ্ঠানের সামর্থ্য অনুযায়ী মুনাফার হার নির্ধারণ করতে পারবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

২০২১-২০২২ অর্থবছর থেকে জিপিএফ ও সিপিএফ-এ ফ্ল্যাট হারের বদলে এই স্ল্যাবভিত্তিক মুনাফা চালু করে অর্থ মন্ত্রণালয়, যা চলতি ২০২৬-২০২৭ অর্থবছরেও বজায় রাখা হলো।

সরকারি কর্মচারীদের সিপিএফ ও জিপিএফের মুনাফা নিয়ে প্রজ্ঞাপন

প্রকাশিত : ০৫:০০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬