ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

উন্নয়ন ও জনদুর্ভোগের চিত্র দেখতে দীঘিনালায় বিএনপি-ছাত্রদল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:০০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে
দীঘিনালা (খাগড়াছড়ি): খাগড়াছড়ির দীঘিনালায় বিভিন্ন এলাকার চলমান ও প্রস্তাবিত উন্নয়নকাজ এবং স্থানীয় সমস্যা সরেজমিনে দেখতে পরিদর্শন করেছেন জেলা বিএনপি ও ছাত্রদলের নেতারা। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কবাখালী ও বোয়ালখালী ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তারা।
পরিদর্শনকালে স্থানীয় সড়ক, সেতু, বিদ্যালয়, মসজিদ ও নদীভাঙনকবলিত এলাকা ঘুরে দেখেন নেতৃবৃন্দ। এসব এলাকার অবকাঠামোগত সমস্যা, যোগাযোগব্যবস্থা ও স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন দাবির বিষয়ে খোঁজ নেন তারা।
এর মধ্যে কবাখালী ইউনিয়নের উত্তর হাচিনসনপুর এলাকায় মাইনী নদীর ভাঙন পরিস্থিতি বিশেষভাবে পর্যবেক্ষণ করা হয়। স্থানীয়দের সঙ্গে কথা বলে নদীভাঙনে বসতবাড়ি, কৃষিজমি ও যোগাযোগব্যবস্থার ক্ষয়ক্ষতি এবং দীর্ঘদিনের ভোগান্তির বিষয়গুলো জানার চেষ্টা করেন নেতারা।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নদীভাঙন রোধে ওই এলাকায় প্রায় ৪০০ মিটার পাড় বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিদর্শনকালে প্রস্তাবিত এ উদ্যোগের বিষয়েও সংশ্লিষ্টরা খোঁজ নেন।
পরিদর্শনে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ম্যানেজিং ডিরেক্টর মিজানুর রহমান, জেলা বিএনপির প্রকাশনা বিষয়ক সহসম্পাদক মোঃ উজ্জ্বল, জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ম্যানেজিং ডিরেক্টর মিজানুর রহমান বলেন, দীঘিনালার মানুষের দীর্ঘদিনের সমস্যা ও প্রয়োজনগুলো সরেজমিনে দেখতেই বিভিন্ন এলাকা পরিদর্শন করা হচ্ছে। কোথায় রাস্তা, সেতু কিংবা নদীভাঙনের সমস্যা রয়েছে, সেগুলো চিহ্নিত করে সংশ্লিষ্টদের কাছে তুলে ধরা হবে। মাইনী নদীর ভাঙন রোধে ৪০০ মিটার পাড় বাঁধের উদ্যোগটি স্থানীয় মানুষের জন্য গুরুত্বপূর্ণ।
জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদ বলেন, নির্বাচনের আগে মানুষের কাছে যে উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নের লক্ষ্যে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। দীঘিনালার প্রত্যন্ত এলাকার মানুষের সমস্যাগুলো কাছ থেকে দেখতেই এ পরিদর্শন। স্থানীয়দের সমস্যাগুলো এমপি ওয়াদুদ ভূঁইয়ার কাছে তুলে ধরা হবে এবং প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করা হবে।
পরিদর্শন শেষে নেতৃবৃন্দ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা শোনেন। এসব সমস্যা পর্যায়ক্রমে সংশ্লিষ্টদের কাছে তুলে ধরে সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানান তারা।

মেয়ের বাড়িতে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় বাবার মৃত্যু

উন্নয়ন ও জনদুর্ভোগের চিত্র দেখতে দীঘিনালায় বিএনপি-ছাত্রদল

প্রকাশিত : ০২:০০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬