ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বয়লার বিস্ফোরণে মিরসরাইয়ে কেমিক্যাল কারখানায় আগুন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:১০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

চট্টগ্রামের মিরসরাইয়ে বয়লার বিস্ফোরণের পর একটি কেমিক্যাল কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে মিরসরাই সদর ইউনিয়নের ওয়ারলেস এলাকায় ‘নাসির কেমিক্যাল’ কারখানায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হঠাৎ কারখানার ভেতর থেকে বিকট শব্দ শোনা যায়। এর কিছুক্ষণ পরই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের শিখা কারখানার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, কারখানাটিতে বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়েছে। আগুন লাগার পর কারখানার শ্রমিকেরা সেখান থেকে চলে যান। এ কারণে আগুন নিয়ন্ত্রণের সময় ভেতরে কেউ আটকা পড়েছেন কিনা, তা নিয়েও প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা হ্লা মারমা বলেন, প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কেমিক্যাল থাকায় আগুন নেভাতে কিছুটা সময় লেগেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

হ্লা মারমা আরও বলেন, আগুন লাগার প্রকৃত কারণ ও এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্তের পর জানা যাবে। অগ্নিকাণ্ডের পর কারখানার কর্মকর্তাদের ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ কারণে তাৎক্ষণিকভাবে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

বয়লার বিস্ফোরণে মিরসরাইয়ে কেমিক্যাল কারখানায় আগুন

বয়লার বিস্ফোরণে মিরসরাইয়ে কেমিক্যাল কারখানায় আগুন

প্রকাশিত : ১২:১০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬