ঢাকা ১১:০৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জ কাশিয়ানীতে ১৯৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে গোপালগঞ্জ জেলা ডিবি পুলিশ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:৩২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২৬ বার দেখা হয়েছে

কাশিয়ানী প্রতিনিধিঃ গোপালগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৯৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ মহোদয়ের নির্দেশে গতকাল ২৭ সেপ্টেম্বর রাত ২ টার দিকে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানী থানাধীন জোনাসুর এলাকায় এই অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ জুয়েল রানা (৩২), পিতা- হারুন শেখ। তিনি কাশিয়ানী উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি কামাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন এবং তিনি বলেন গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ১৯৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান জুয়েল রানার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় কাশিয়ানী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে গোপালগঞ্জ জেলা কোর্টে প্রেয়ন করা হয়েছে।

টঙ্গীতে কাভার্ডভ্যান চাপায় মা ছেলের মর্মান্তিক মৃত্যুঃ গৃহবধূ গুরুতর আহত

গোপালগঞ্জ কাশিয়ানীতে ১৯৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে গোপালগঞ্জ জেলা ডিবি পুলিশ

প্রকাশিত : ০৪:৩২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬