ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ফরিদপুর থেকে চুরি যাওয়া কষ্টিপাথরের মূর্তি ও স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০০:১৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:8; brp_del_th:0.0033,0.0000; brp_del_sen:0.1000,0.0000; motionR: 0; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 3145728;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 256.1747;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 39;

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরের পুরাতন কালিবাড়ি মন্দির থেকে চুরি যাওয়া ২০ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি, আট কেজী ওজনের মনসা মূর্তি এবং পাঁচ ভরি স্বর্ণালংকার ও ৩০ ভরি রুপার অলংকারসহ মালামাল উদ্ধার করেছে পুলিশ।
রোববার বেলা বারোটায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
সাংবাদিক সম্মেলনে তিনি জানান, জেলার আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ গ্রামের আসাদুজ্জামান সাদ্দাম ও তার মা সাজেদা বেগমের বসতবাড়ীর রান্না ঘরের মাটির নিচ থেকে, বোয়ালমারী উপজেলা রূপাপাত গ্রামের মাসুদ মোল্লার বাড়ির পেছনের মাটির নিচ থেকে এবং বোয়ালমারী বাজারে স্বর্ণপট্টির বোয়ালমারী জুয়েলার্স এর মালিক আতিয়ার রহমানের দোকান হতে এসব মালামাল উদ্ধার করা হয়।
শনিবার এসব মালামাল উদ্ধারের ঘটনায় চারজনকে আটক করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা। এ সময় তিনি জানান আটককৃতদের আজ রোববার আদালতের সোপর্দ করা হয়।
গত ২০ সেপ্টেম্বর ভোররাতে মন্দির থেকে এসব মূল্যবান সামগ্রী চুরি যাওয়ার বিষয়টি বুঝতে পারেন মন্দির কর্তৃপক্ষ। তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।

জার্সিতে ১৪৮ স্পনসর আর্থিক সংকট কাটাতে

ফরিদপুর থেকে চুরি যাওয়া কষ্টিপাথরের মূর্তি ও স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

প্রকাশিত : ১২:০০:১৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬